বিজ্ঞপ্তি


Published On: April 20, 2022(Wed) at 11:21pm / 4 years ago


Notice


 

বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু সংখ্যক অসাধু ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাইগণের এর নিকট ফোন করে রেজিস্ট্রার অফিসে কমর্রত পরিচয় প্রদান করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়ার আহবান জানাচ্ছে। প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে  শিক্ষার্থী কিংবা অ্যালামনাইদের এ ধরণের কোনো নির্দেশনা প্রদান করে ফোন করা হয়নি। বস্তুত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল প্রকার বিজ্ঞপ্তি, তথ্য তথা নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিস বোর্ডে প্রকাশ করা হয়।

এমতাবস্থায় অযাচিত ফোন কলে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফোন নাম্বার ০১৭৭৬৪৩৯০০০ ও ০১৭৭৬৪৩৯০০১। এ ব্যাপারে সকলের সহযোগিতা ও সচেতনতা একান্ত কাম্য।

বিষয়টি অতীব জরুরী


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।